২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্য, স্থবির জনজীবন

ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্যের জনজীবন।বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায় যাতায়াত বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

এ সপ্তাহের শুরুতে শুরু হওয়া বৈরি আবহাওয়ায় যুক্তরাজ্যের উত্তর পূর্ব অংশে বিশেষ করে স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের হাজার হাজার ঘর বাড়ি এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন।

তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে।তাছাড়া রাস্তাগুলো ভারি বরফ জমে দুর্গম হয়ে ওঠায় গোটা দেশজুড়েই যাতায়াত স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে রেল ও বিমান যোগাযোগ।

স্কটল্যন্ডে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে ভারী তুষারপাত এবং প্রবল বাতাসে দেশটির বৈদ্যুতিক লাইনগুলো অকেজো হয়ে পড়ায় গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন।

ওদিকে, উত্তর আয়ারল্যান্ডে হাজার খানেক বাড়ি গত শনিবার থেকে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্কটল্যান্ডসহ অন্যান্য স্থানেও বিদ্যুৎ ও পানি সেবা বঞ্চিত রয়েছে হাজার হাজার মানুষ।

যুক্তরাজ্যের উত্তর- পূর্বাঞ্চেলে কয়েকদিনের ভারী তুষারপাতে প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপন্ন হয়ে ওঠে। এসময় প্রবল বাতাস ও তুষারঝড়ে এলাকাগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়।

প্রকৌশলীরা স্কটল্যান্ডের ‘কেনটায়ারে’ প্রায় ৩৫ হাজার এবং উত্তর পশ্চিম অ্যারানে দেড় হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা চালাচ্ছে।

সেখানকার অধিবাসীরা বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
দুর্গতদের সাহয্যে উদ্ধারকর্মী এবং অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা করছে বলে জানিয়েছে।

উত্তর আয়ারল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ হাজার ঘর বাড়ি এখনও বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় আছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ঠাণ্ডায় দুর্ভোগে পড়েছে মানুষজন। ব্রিটেনের স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।