সিরিয়ায় বিরোধী নেতা আলখতিবের পদত্যাগ
সিরিয়ায় বিরোধী ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) প্রধান মোয়াজ আল খতিব রোাববার পদত্যাগ করেছেন।
ফেইসবুক পাতায় এক বিবৃতিতে তিনি লিখেন, কোনো প্রতিষ্ঠানে থেকে যে পরিবেশে কাজ করতে হয় তার চেয়েও বেশি অবাধ এবং মুক্তভাবে কাজ করার জন্যই তিনি পদত্যাগ করেছেন।
তিনি আরো বলেন, সিরিয়ার জনগণের কাছে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কাজ করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আসলে তিনি পদত্যাগ করবেন।
আর এখন সে সময় এসেছে বলেই তিনি প্রতিশ্রুতি রক্ষার্থে পদত্যাগ করলেন বলে জানিয়েছেন। খতিবের এক মুখপাত্র তার পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।
কিন্তু ঠিক কী সীমাবদ্ধতার কারণে তিনি পদত্যাগ করলেন সে ব্যাপারে খতিব কিছু বলেননি।
