সিএআর বিদ্রোহীদের দখলে প্রেসিডেন্ট প্রাসাদ
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের (সেন্ট্র্রাল আফ্রিকান রিপাবলিক- সিএআর) বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করেছে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বোজিজে রাজধানী ছেড়ে পালানোর পর বিদ্রোহীরা তার প্রাসাদ দখল করে।
রাতভর লড়াই পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসার পর সেলেকা বিদ্রোহীরা রাজধানী বাঙ্গুইয়ে অগ্রসর হয়। প্রেসিডেন্ট বোজিজে প্রতিবেশী ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় পালিয়ে গেছেন বলে জানানো হয়েছে এক খবরে।
ডিসেম্বর েেক মাঝে মধ্যেই লড়াই করে আসা বিদ্রোহীদের অভিযোগ, প্রেসিডেন্ট শান্তিচুক্তি রক্ষায় র্ব্য হয়েছেন।
মাঠ পর্যায়ের এক বিদ্রোহী নেতা কর্নেল জুমা নারকোয়োর উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, আমরা প্রেসিডেন্ট প্রাসাদ দখল করেছি। বোজিজ সেখানে ছিলেন না।
“এখন বিদ্রোহীরা জাতীয় একটি বেতার স্টেশনে যাওয়ার পরিকল্পনা করছে। সেখানে ভাষণ দেবেন বিদ্রোহী নেতা মাইকেল জোতোদিয়া”, বলেন তিনি।
প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, বিদ্রোহীরা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রেসিডেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক উপদেষ্টা রয়টার্সকে জানান, বোজিজে উবাঙ্গাই নদী পার হয়ে রোববার সকালে কঙ্গোয় চলে গেছেন।
ওদিকে, আরেক খবরে বলা হয়েছে, কঙ্গোর সরকার জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছে বোজিজে-র পরিবারকে সীমান্ত শহর থেকে স্থানান্তর করার অনুরোধ জানিয়েছে।
জাতিসংঘ এক কর্মকর্তা জানান, কঙ্গো সরকার ইউএনএইচসিআর এর কাছে কঙ্গোর সীমান্ত শহর জঙ্গো থেকে বোজিজে-র পরিবারের ২৫ জন সদস্যকে গেমেনায় নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
খনিজ সম্পদ সমৃদ্ধ সাবেক ফরাসি উপনিবেশ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রর সেলেকা বিদ্রোহীরা চলতি সপ্তাহে নতুন করে সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল এবং বোজিজেকে উৎখাতের অঙ্গীকার করেছিল। সরকার শান্তি চুক্তি অনুযায়ী বিদ্রোহীদের সেনাবাহিনীতে নেয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ সেলেকা বিদ্রোহীদের।
