পাকিস্তানে উদ্বাস্তু শিবিরে গাড়িবোমায় নিহত ১৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকার ও জঙ্গিদের মধ্যকার লড়াইয়ে উদ্বস্তু হওয়া মানুষদের একটি আশ্রয়শিবিরে গাড়িবোমা বিস্ফোরণে বৃহস্পতিবার অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খাইবার পাখতুনখা প্রদেশের নওশেরা এলাকার জালোজাই শিবিরে এ হামলা হয়।আফগানিস্তান সীমান্তবর্তী এ এলাকাটি জঙ্গিদের শক্তিশালী ঘাঁটি।
নওশেরা পুলিশ প্রধান মোহাম্মদ হুসেইন রয়টার্সকে বলেন, উদ্বাস্তুদের মধ্যে খাবার বিতরণের সময় এ বোমা হামলা হয়।এতে আহত হয়েছে ৩৩ জন।
পাকিস্তানের তালেবানরা এ হামলার দায় অস্বীকার করেছে।তালেবান মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান রয়টার্সকে বলেছেন, “নিরীহ মানুষেদেরকে হামলার লক্ষ্যবস্তু করা অমানবিক এবং অনৈসলামিক।”
