ছেলে সন্তান চান কেট আর উইলিয়াম মেয়ে
ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন জানিয়েছেন, তার আসন্ন সন্তান ছেলে না মেয়ে হবে তিনি সেটা জানেন না।
তবে তিনি আশা করছেন ছেলে সন্তান আসুক, কিন্তু তার স্বামী যুবরাজ উইলিয়াম মেয়ে সন্তান চান বলে তিনি জানিয়েছেন।
সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এক সৈনিকের কাছে কেট এ কথা বলেছেন বলে জানা গেছে।
ডল হুইলার নামে ওই সৈনিক বলেন, ডাচেস তাকে বলেছেন, “আমি ছেলে সন্তান চাইছি আর উইলিয়াম চাইছে মেয়ে।”
অনুষ্ঠানে ৫ মাসের অন্তঃসত্ত্বা কেট মিডলটন সবুজ কোট পরে এসেছিলেন। দক্ষিণ ইংল্যান্ডের অ্যাল্ডারশট ব্যারাকে বাৎসরিক এই অনুষ্ঠানটি হয়।
