২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কমুনিস্ট পার্টির অন্যতম নেতা লি কেকিয়াং। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 15 Mar 2013, 04:58 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার চীনা আইন পরিষদ ন্যাশনাল পিপলস কংগ্রেস তাকে প্রধানমন্ত্রী পদের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করে।

আগামী পাঁচ বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত হয়েছেন। তবে পূর্বসূরীর মতো তিনিও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে লিকে দেশের আভ্যন্তরীণ বিষয়াদি, অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকবিলা, পরিবেশগত সমস্যা ও নগরায়নের বিষয়গুলো দেখভাল করতে হবে।

প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেওয়ার জন্য চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে আইন পরিষদের তিন হাজার প্রতিনিধি সমবেত হয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার প্রতিনিধিরা চীনের পরবতী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত জি জিনপিংকে নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেন। বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেবেন।

চীনের সর্বোচ্চ পদে এই দুজনের অভিষেকের মাধ্যমে চীনা নেতৃত্ব একটি নতুন যুগে প্রবেশ করল। নেতৃত্বভার এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হল।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রাদেশিক কাউন্সিলরদের শনিবার নির্বাচিত করা হবে। এরপর রোববার আইন পরিষদের বার্ষিক অধিবেশন শেষ হবে।