চিত্রশিল্পী গণেশ পাইন আর নেই
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী গণেশ পাইন (৭৬) আর নেই।হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে তিনি মারা গেছেন।
দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অবনীন্দ্রনাথ আর গগন্দ্রেনাথ ঠাকুরের এই সাক্ষাৎ-শিষ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এ খ্যাতিমান শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্নসহ অন্যান্য শিল্পী-সাহিত্যিকরা।
১৯৩৭ সালে কলকাতায় জন্ম শিল্পী গণেশ পাইনের। ছোট বেলা থেকেই চিত্রশিল্পে তিনি বিশেষ আগ্রহ ও কৃতিত্বের ছাপ রেখেছিলেন।প্যারিস, লন্ডন, ওয়াশিংটন ও জার্মানিসহ বিশ্বব্যাপী তার চিত্রশিল্পের প্রদর্শনী হয়েছে।
১৯৫৯ সালে কলকাতা আর্ট কলেজে পড়ার সময়েই অবনীন্দ্রনাথ আর গগন্দ্রেনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন তিনি। পেনসিল স্কেচ আর জলরঙে আঁকা আলো-ছায়ার মায়াময় ছবিগুলোই তাকে খ্যাতি এনে দেয় দুনিয়াজোড়া।
ভারতীয় দেবতা গণেশকে নিয়ে বিভিন্ন আঙ্গিকের কাজে ফুটে উঠেছে এ শিল্পীর সৃষ্টিশীলতা।
গণেশ পাইনের মৃত্যুতে ভারতের চিত্রশিল্প জগত্ অভিভাবকহীন হয়ে পড়ল বলেই মনে করছেন এ প্রজন্মের শিল্পীরা।
