আফগান পুলিশের হামলায় ২ মার্কিন সেনা নিহত
আফগানিস্তানে ফের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের গুলিতে সোমবার ২ মার্কিন সেনা ও আফগান কমান্ডো নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও আফগান কর্মকর্তারা।
প্রত্যন্ত ওয়ারডাক প্রদেশে সকালের দিকে মার্কিন বিশেষ বাহিনী এবং আফগান কমান্ডোদের বৈঠক চলাকালে আফগান সেনা কিংবা পুলিশের এক অস্ত্রধারী সদস্য গুলি চালালে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
