ফকল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণী গণভোট
যুক্তরাজ্যের বিদেশি ভূখন্ডে থাকা না থাকা নিয়ে রবি ও সোমবার গণভোটে অংশ নিচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অধিবাসীরা।
তবে আর্জেন্টিনা এ গণভোট প্রত্যাখান করেছে। ফকল্যান্ডের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে আর্জেন্টিনা।
৩০ বছরেরও বেশি সময় ধরে ফকল্যান্ড নিয়ে দ্বন্দ্ব চলে আসছে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার।ফকল্যান্ড নিয়ে ৭৪ দিনব্যাপী যুদ্ধের পর এ দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাজ্য।
যুদ্ধের পর তিন দশকেরও বেশি সময় ধরে দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে।যুক্তরাজ্য জোর করে ফকল্যান্ড দখল করেছে বলে অভিযোগ করে আসছে আর্জেন্টিনা।
ফকল্যান্ডের স্বার্বভৌমত্ব নিয়ে আলোচনার জন্য আর্জেন্টিনার চাপের মুখে দ্বীপপুঞ্জটির অধিবাসীরা এ গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে।
ফকল্যান্ডের মানুষ বিদেশি ব্রিটিশ ভূখন্ডে থাকতে চায় কি না এ প্রশ্নেই অনুষ্ঠিত হবে এ গণভোট।সোমবার ভোট শেষের পর রাত ৮ টায় ফল ঘোষণা করা হবে বলে আশা করছেন কর্মকর্তারা।গণভোটে ‘হ্যাঁ’ ভোটই জয়যুক্ত হবে এবং ভোটার উপস্থিতিও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
ফকল্যান্ডের মোট প্রায় ২৯০০ জনসংখ্যার ১,৬৭২ জন যোগ্য ভোটার আছে।যাদের রায়ে নির্ধারিত হবে ফকল্যান্ডের ভবিষ্যৎ।
তবে আর্জেন্টিনা ভোটের ফল প্রত্যাখ্যান করবে বলেই মনে করা হচ্ছে।
