২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লুসকোনির এক বছরের জেল

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে অবৈধভাবে টেলিফোনে আড়ি পাতার অভিযোগে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার এক বছরের জেল দিয়েছে আদালত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Mar 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

২০০৫ সালের ব্যাংক কেলেঙ্কারি সংশ্লিষ্ট এক মামলায় গোপন একটি ফোন কল জনসম্মুখে প্রকাশের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এছাড়াও কর জালিয়াতি এবং যৌন অপরাধের অন্য দুটি মামলায় বিচারের মুখে রয়েছেন বার্লুসকোনি।এ দুটি মামলার একটির রায় হওয়ার কথা রয়েছে এ মাসের শেষ দিকে।

এরই মধ্যে আদালত ফোনে আড়িপাতার অভিযোগে তাকে ১ বছরের সাজা দিল।

বার্লুসকোনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে অাপিল করতে পারেন বলে জানানো হয়েছে খবরে।

ইতালির আইনে অাপিলের বিচার শেষ না হওয়া পর্যন্ত বার্লুসকোনি মুক্তই থাকতে পারবেন।

সম্প্রতি তিনি অন্য আরেকটি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করছেন বলে জানিয়েছে বিবিসি।

গত বছর অক্টোবরে বার্লুসকোনি অন্য একটি কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হন। সে মামলায়ও তাকে ১ বছরের জেল দেয়া হয়।