আন্দামানে ১০৮ রোহিঙ্গাকে উদ্ধার
আন্দামান দ্বীপপুঞ্জর কাছাকাছি সমুদ্র থেকে ১০৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।
সেখানে বলা হয়, “কোস্ট গার্ডের দুইটি জাহাজ সি-১৪৫ ও অরুনা আসিফ আলী একটি পুরানো নৌযান ‘গনপতি’ থেকে তাদের উদ্ধার করে।
২৮ রাত নয়টার দিকে বজরাটি খুঁজে পায় কোস্টগার্ডের সদস্যরা। বজরাটি তীরে ভেড়ানোর পর সেখানে ১০৮ জন রোহিঙ্গাকে খুঁজে পাওযা যায়। তারা ১৫ ফেব্রুয়ারি থেকে সমুদ্রে ভাসছে বলে জানায়।
গত এক সপ্তাহ ধরে তাদের কাছে কোনো পানি বা খাবার ছিল না। পানিশূন্যতা ও অনাহারে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের সঙ্গে থাকা তিন বছরের একটি শিশু মারা যাওয়ার পর তাকে সমুদ্রে ভাসিয়ে দেয়া হয়।
উদ্ধারের পরপর কোস্ট গার্ডদের জাহাজেই তাদের পানি, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচতে সাম্প্রতিক সময়ে চরম ঝুঁকি নিয়ে মিয়ানমার থেকে বহু রোহিঙ্গা সমুদ্র পথে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এমনকি শ্রীলঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করছে।
