২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্পে ৭শ’ ঘরবাড়ি ধ্বংস

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভূমিকম্পে শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এতে আহত হয়েছেন প্রায় ৩০ জন। রোববার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 07:22 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

দেশটির ইউনান প্রদেশে এই ভূমিকম্প হয় বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে আড়াই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৭শ’ বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, ভূমিকম্পে অন্ততপক্ষে ৫৫ হাজার মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনান প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে এবং ইতোমধ্যে ৬ হাজার তাঁবু পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূমিকম্প জরিপ সংস্থার বরাত দিয়ে জানা গেছে, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল দালি শহরের ৩২ মাইল দূরে মাটির ২০ মাইল গভীরে।

ভূমিকম্পের মূল আঘাতের পর আরো ৩৪টি পরাঘাত হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।