জঙ্গিদের জন্য সাময়িকী প্রকাশ করেছে আল কায়েদা
কিভাবে পার্ক করে রাখা গাড়িতে আগুন ধরাতে হবে ও কিভাবে রাস্তায় দূর্ঘটনা ঘটাতে হবে তার বর্ণণা দিয়ে ইংরেজি ভাষায় একটি সাময়িকী প্রকাশ করেছে আরব উপদ্বীপের আল কায়েদা (একিউএপি)।
জঙ্গিদের একটি ওয়েবসাইটে সাময়িকীটি প্রকাশ করা হয়েছে।
এতে মালি থেকে চলে যাওয়ার জন্য ফ্রান্সের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে ও সালামান রুশদিসহ ১১ জন পশ্চিমা ব্যক্তিত্বকে চিহ্নিত করে তাদের তালিকা ছাপা হয়েছে। এই ১১ জনকে “ইসলামের বিরুদ্ধে অপরাধের জন্য জীবিত অথবা মৃত” ধরার জন্য বলা হয়েছে।
