২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জটিল’ কেমোথেরাপি দেয়া হচ্ছে শ্যাভেজকে

কারাকাসের সামরিক হাসপাতালে হুগো শ্যাভেজকে ক্যান্সারের এ জটিল চিকিৎসা দেয়া হচ্ছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 05:38 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

শ্যাভেজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মানুষ হাসপাতালের বাইরে ভিড় করলে তাদেরকে একথা জানান ভাইস প্রেসিডেন্ট মাদুরো।

এর আগে শ্যাভেজ মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছিলেন মাদুরো।

কিউবায় ক্যান্সার চিকিৎসায় অস্ত্রোপচার শেষে গত মাসে ভেনেজুয়েলায় ফিরে যান শ্যাভেজ।কিন্তু তার অবস্থা সম্পর্কে এতদিন তেমন কিছুই জানা যায়নি।

দেশে ফেরার পরপরই বিছানায় শায়িত শ্যাভেজ তার পাশে দুই মেয়েকে নিয়ে হাসছেন- এমন একটি ছবি প্রকাশিত হয়।

পরে শুক্রবার কারাকাস সামরিক হাসপাতালের সামনে লোকজন ভিড় করার পর তাদেরকে জানানো হয়, গত সপ্তাহে শ্যাভেজকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।এদিনই শ্যাভেজকে ক্যান্সারের আরো নিবিড় ও জটিল চিকিৎসা দেয়া হবে বলে জানান মাদুরো।

শ্যাভেজের কমপ্লিমেন্টারি চিকিৎসা শুরু করা হচ্ছে জানিয়ে মাদুরো বলেন, এ চিকিৎসাব্যবস্থায় ক্যান্সার রোগীর অস্তোপচারের পর কেমোথেরাপি দেয়া হয়।শ্যাভেজের শারিরীক অবস্থা কিছুটা ভাল হওয়ার পরই ডাক্তাররা তাকে এ জটিল কেমোথেরাপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ভেনেজুয়েলার ২ কোটি ৯০ লাখ মানুষ শ্যাভেজের শারীরিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

দুটি আলাদা আলাদা মতামত জরিপে দেখা গেছে, একটি জরিপে ৬০ ভাগ মানুষ এবং অপর জরিপে ৫৭ ভাগ মানুষ শ্যাভেজ সুস্থ্য হয়ে উঠবেন বলে বিশ্বাস করে।