২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে আল-কায়েদা নেতা নিহত

মালিতে আল কয়েদা কমান্ডার মোক্তার বেলমোক্তারকে শনিবার হত্যার খবর জানিয়েছে চাদের রাষ্ট্রীয় টিভি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 03:27 AM

Updated : 23 Aug 2022, 10:18 AM

তবে টিভিতে তার মৃত্যু ঘোষণা করা হলেও খবরটি নিশ্চিত করতে পারেনি অন্য কোনো সূত্র।

জানুয়ারিতে আলজেরিয়ার গ্যাসক্ষেত্রে হামলা এবং জিম্মি ঘটনায় ৩৭ জন নিহতের ঘটনার হোতা ছিলেন বেলমোক্তার।

মালিতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত ফ্রান্স নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে লড়ছে চাদের সেনারা।

চাদ টিভিতে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে,“মালিতে চাদ বাহিনী শনিবার আদরার ডি ইফোগাস পর্বতে প্রধান জিহাদি ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।এতে নেতা বেলমোক্তরসহ কয়েক জঙ্গি নিহত হয়েছে।আটক করা হয়েছে অস্ত্র, সাজ-সরঞ্জাম এবং ৬০ টি যান।”

এর আগে শুক্রবার চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি তাদের সেনাদের হাতে আরেক আল কায়েদা কমান্ডার আব্দেলহামিদ আবু জাঈদ নিহতের খবর জানান।তবে জাঈদের মৃত্যুও এখনো ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এই দুই আল কায়েদা নেতার মৃত্যুকে মালির জঙ্গিদের জন্য বড় ধরনের ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কিন্তু মালিতে লড়াইরত ফরাসি সামরিক বাহিনী এখনো কোনো নেতার মৃত্যুই নিশ্চিত করেনি।

পশ্চিম আফ্রিকার বিবিসি সংবাদদাতা থমাস ফেসি জানান, এর আগে কয়েকবার মোক্তার বেলমোক্তারের মৃত্যুর ভূয়া খবর ঘোষণা করা হয়েছে।