২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন পোপ বেনেডিক্ট

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে ভ্যাটিকান ছেড়েছেন রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট। বিদায়কালে পোপ শেষ বক্তব্যে বলেন, চূড়ান্ত তীর্থ যাত্রা শুরু হয়েছে তার।তিনি এখন শুধুই একজন পূণ্যার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার ভ্যাটিকান ছেড়ে রোমের কাছে ক্যাস্টেল গ্যান্ডোফে যাওয়ার আগে বেনেডিক্ট তার উত্তরসূরি যেই হন না কেন তার প্রতি নিঃশর্ত আনুগত্য ও আদেশ পালনে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত বিশ্বের রোমান ক্যাথলিক ধর্মালম্বীদের প্রধান ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করবে কার্ডিনাল টারসিসিও বার্তোনের নেতৃত্বাধীন কলেজ অব কার্ডিনালস। পদত্যাগ করে ক্যাথলিক চার্চ ছাড়ার ঘটনা গত ছয়শ’ বছরের ইতিহাসে এটাই প্রথম। বার্ধক্যকে কারণ হিসেবে দেখিয়ে অপ্রত্যাশিতভাবেই পদত্যাগের ঘোষণা দেন ৮৫ বছর বয়সি এই জার্মান ধর্মযাজক। পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালে ৭৮ বছর বয়সে পোপ হিসেবে অভিষিক্ত হয়েছিলেন জোসেফ রাটজিঙ্গার। পোপ হয়েই ষোড়শ বেনেডিক্ট নাম নেন তিনি। বৃহস্পতিবার বেনেডিক্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর শুক্রবার থেকেই বিশ্বব্যাপী ক্যাথলিক কার্ডিনালরা নতুন পোপ নির্বাচনের জটিল প্রক্রিয়া শুরু করেছেন। মৃত্যুর মধ্য দিয়ে পোপের দায়িত্বের ইতি ঘটার রীতি ভেঙে আগেভাগেই বেনেডিক্টের পদত্যাগে নতুন পোপ নির্বাচনকে ঘিরে একটা অস্পষ্টতা বিরাজ করছে। সেকারণে পোপ নির্বাচন নিয়ে সোমবার প্রথামাফিক আলোচনা শুরুর আগে অনানুষ্ঠানিক একটি আলাপ আলোচনায় বসতে চাইছেন চার্চের হতাকর্তারা।