২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইস কারখানায় গুলিবর্ষণে নিহত ৩

সুইজারল্যান্ডের একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে বুধবার অন্তত ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Feb 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

লুসার্নে শহরের কাছে স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লুসার্নের মেন্জনাউ এলাকার ক্রোনোসপান নামক একটি কাঠ প্রক্রিয়াকরণ কারখানার ক্যান্টিনে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, “শ্রমিকরা ক্যাফেটরিয়ায় নাস্তা করছিল। হঠাৎ তাদের লক্ষ্য করে বেপরোয়া গুলি ছুঁড়ে হামলাকারী।”

পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল সীল করে দেয়া হয়েছে।

ব্যক্তি মালিকানায় অস্ত্র থাকার হারের ক্ষেত্রে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম দেশ হলেও দেশটিতে এ ধরনের সশস্ত্র অপরাধের ঘটনা বিরল।