২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটানিক আবার ভাসবে

আবার সমুদ্রে যাত্রা করবে টাইটানিক।তবে ডুবে যাওয়া সেই টাইটানিক নয় বরং সেটির আদলে তৈরি করা নতুন আধুনিক জাহাজ; যাকে বলা হচ্ছে টাইটানিক-২।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Feb 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

একশ বছর আগে ডুবে যাওয়া টাইটানিকের আদলে হুবহু আরেকটি টাইটানিক তৈরির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লিভ পামার।

মঙ্গলবার তিনি এই আধুনিক এইটাইটানিক-২ তৈরির ঘোষণা দিয়ে এর নকশাও দেখিয়েছেন।

তবে এ জাহাজটি কখনোই ডুববে না এমন দাবি করেননি তিনি।যেমনটি দাবি করা হয়েছিল প্রথম টাইটানিকের সমুদ্র যাত্রার সময়।

যে নকশায় টাইটানিককে তৈরি করা হয়েছিল তাতে জাহাজটি কখনোই ডুববে না বলে দাবি করেছিলেন এর নির্মাতারা।

কিন্তু ১৯১২ সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরুর পরই একটি হিমবাহের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় তৎকালীন সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক।এতে মারা যায় ১৫শ মানুষ।

আর এখন সে জাহাজেরই রেপ্লিকা তৈরির উদ্যোগ নিয়ে পামার বলছেন,“ছিদ্র থাকলে ডুবে যেতে পারে যে কোনো জলযান।”

টাইটানিক-২ তৈরি করবে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিএসসি জিংলিং শিপইয়ার্ড।

আগামী সপ্তাহেই এটির নির্মাণচুক্তি সই হবে এবং এ বছরের শেষ নাগাদ জাহাজ তৈরির কাজ শুরু হবে। আর ২০১৬ সালে জাহাজটি সমুদ্রে যাত্রা করতে পারবে বলে জানান পামার।

ডুবে যাওয়া টাইটানিকের পথেই পাড়ি দেবে নতুন এ টাইটানিক।মূল টাইটানিকের চেয়ে বেশি লাইফবোট এবং যাত্রীদের জন্য আরো নিরাপত্তার ব্যবস্থা থাকবে এ জাহাজে।

‘বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজ হবে এটি,’ বলেছেন, জাহাজটির নকশা প্রস্তুতকারী ফিনিশ কোম্পানির পরিচালক মারকু ক্যানরেভা।