২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হয়েছেন চাক হেগেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. রয়টাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হওয়ার পর বুধবার রুদ্ধদ্বার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শপথ নিয়েছেন চাক হেগেল।

বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টার স্থলাভিষিক্ত হলেন তিনি।

মঙ্গলবার সিনেটে নেবরাসকা অঙ্গরাজ্যের সাবেক এই রিপাবলিকান সিনেটরের পক্ষে পড়ে ৫৮ এবং বিপক্ষে পড়ে ৪১টি ভোট।

দু’সপ্তাহ আগে ইরান ও ইসরায়েল নিয়ে হেগেলের মনোভাব এবং এ দায়িত্বপূর্ণ পদে হেগেলের যোগ্যতা নিয়ে রিপাবলিকানরা প্রশ্ন তুললে ভোটগ্রহণ পিছিয়ে গিয়েছিল।

তবে, শেষ পর্যন্ত রিপাবলিকানরা হেগেলকে সমর্থন দেয়ায় তিনি নির্বাচিত হন। চারজন রিপাবলিকান হেগেলের পক্ষে ভোট দিয়েছেন।নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল