২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে একব্যক্তি গ্রেপ্তার

ভারতের সশস্ত্রবাহিনীর গোপনতথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

ভারতীয় নাগরিক ওই সন্দেহভাজন গুপ্তচরকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের পাকিস্তান সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গত সপ্তায় ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়ার বিস্তারিত তথ্য ওই ব্যক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে পাচার করেছে।

ভারত ও পাকিস্তান উভয়রাষ্ট্রই পরস্পরের বিরুদ্ধে প্রায়ই গুপ্তচরবৃত্তির অভিযোগ করে থাকে।

কাশ্মিরের বিতর্কিত এলাকা নিয়ে দুই দেশের মধ্যে সম্প্রতি উত্তেজনা তৈরি হওয়ার সপ্তাখানেক সময়ের মধ্যেই সন্দেহভাজন ওই গুপ্তচরকে গ্রেপ্তার করা হল।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডিএস দিনকার বলেছেন, “ভারতের প্রতিরক্ষা ও সশস্ত্রবাহিনী সম্পর্কিত তথ্য পাচারের অভিযোগ রয়েছে সন্দেহভাজন ও ব্যক্তি বিরুদ্ধে।”

ভারতের সেনা গোয়েন্দারা ওই ব্যক্তিকে পোকহার্ন শহরের নিকটবর্তী একটি গ্রামে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে।

সোমবার ওইব্যক্তিকে জয়পুর আদালতে হাজির করে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পোকহার্স শহরে শুক্রবার ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশটির সশস্ত্রবাহিনীর ‘আয়রন ফিস্ট’ নামে একটি যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করেন।