ডায়টোনা রেস দুর্ঘটনায় আহত ২৮
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার জনপ্রিয় ডায়টোনা নাসকার রেসে দুর্ঘটনায় গাড়ির চালকসহ অন্তত ২৮ জন ভক্ত আহত হয়েছে।
রেসের শেষের দিকে কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়ে ট্র্যাক থেকে ছিটকে এর ধ্বংসাবশেষ দর্শকদের উপর গিয়ে পড়ে। এতেই গাড়ির চালকসহ আহত হন ২৮ জন।
এর মধ্যে ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দুর্ঘটনা সত্ত্বেও রেস অব্যাহত রাখার কথা জানায় কর্তৃপক্ষ।
