২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বনধে কর্মস্থলে না আসায় কান কর্তন’

ভারতের ট্রেড ইউনিয়নের ডাকা দুইদিনের বনধের কারণে অফিসে উপস্থিত না হওয়ার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক সরকারি কর্মচারীর কান কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 08:15 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

হযরত ওমর নামে ওই সরকারি কর্মচারী বুধবার বনধের কারণে অফিসে উপস্থিত হননি। কিন্তু বৃহস্পতিবার ‍তিনি যথারীতি অফিসে কাজে যোগ দিতে আসলে তার ওপর হামলা চালানো হয়।

ভারতের ট্রেড ইউনিয়নের ডাকে সরকারের অর্থনৈতিক নীতি, মূল্যবৃদ্ধি এবং শ্রমনীতি লঙ্ঘণের প্রতিবাদে বনধ পালিত হচ্ছিল।

কিন্তু ওই বনধের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ওমর অভিযোগ করেছেন, তিনি সরকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দলটির কর্মকর্ারা।

বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত সংবাদে দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ওমরের কানে ও মাথায় ব্যান্ডেজ জড়ানো।
মুশির্দাবাদ জেলার দেবীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের সরকার এরআগে হুঁশিয়ার করে বলেছিল, বনধের সময় কোনো শ্রমিক-কর্মচারী অনুপস্থিত থাকতে পারবে না। এ কারণে বনধে রাজ্যটি বড় ধরনের কোনো অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়নি।