মৃত্যুর জন্যই দেশে ফিরেছেন শ্যাভেজ!
কারো কারো ধারণা, কিউবা থেকে অসুস্থ শ্যাভেজের দেশে ফেরার একটাই কারণ- দেশের মাটিতে শেষ নিশ্বাসটি নিতেই তিনি ফিরেছেন।
এ অবস্থা কাঁটিয়ে আবার আগের মতো প্রেসিডেন্টর দায়িত্ব পালন করার মতো সুস্থ্য কি তিনি হতে পারবেন, নাকি পরিস্থিতি বিবেচনায় পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভোটে জয়ী করার জন্য চেষ্টা করবেন? – এ প্রশ্ন এখন ভেনিজুয়েলা জুড়ে ঘুরপাক খাচ্ছে।
কারো কারো ধারণা, কিউবা থেকে অসুস্থ শ্যাভেজের দেশে ফেরার একটাই কারণ- দেশের মাটিতে শেষ নিশ্বাসটি নিতেই তিনি ফিরেছেন।
সোমবার ভোররাতে তার ফেরার সময়ের কোনো ছবি বা ফুটেজ প্রকাশ করা হয়নি। তিনি যেন অনেকটা হঠাৎ করেই চলে এলেন।
“অস্ত্রোপচারের পরবর্তী জটিলতায় শুরু হওয়া শ্বাসকষ্ট এখনও তাকে ভোগাচ্ছে, আর পরিস্থিতি ঠিক অনুকূল নয়, চিকিৎসা চালিয়ে যেতে হবে,” দেশটির দৈনিক পত্রিকায় প্রকাশিত এ রকম সংবাদে তার লাখ লাখ সমর্থক উদ্বিগ্ন হয়ে আছেন।
ভেনিজুয়েলার তথ্যমন্ত্রী আনের্স্টো ভিরেগাসের দেওয়া এক সংক্ষিপ্ত বৃবিতি সূত্রে দৈনিকগুলো ওই সংবাদ জানিয়েছে।
ভিলেগাস আরো বলেছেন, “বর্তমানে কোনো লক্ষ্যণীয় বিপর্যয় ছাড়াই শ্যাভেজের মূল অসুখ, ক্যান্সার এর চিকিৎসা চলছে।
সরকারের পক্ষ থেকে শ্যাভেজের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো কিছু না জানানোয় শঙ্কা আরো ডালপালা মেলছে।
হাসপাতালে খুব অল্প লোকই শ্যাভেজের কাছে যেতে পারছেন। এদের মধ্যে পরিবারের সদস্যরা ছাড়া ভাইস প্রেসিডেন্ট মাদুরো ও পার্লামেন্টের স্পিকার দিয়োসদাদো ক্যাবেলোর মতো শীর্ষ নেতারাই কেবল তাকে দেখতে যেতে পারছেন।
১১ ডিসেম্বরের অস্ত্রোপচারের পর থেকে শুধু গত সপ্তাহে তার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ওই ছবিগুলোতে কিউবার হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। এছাড়া আর কোনো ছবি প্রকাশ করা হয়নি।
এর আগে কিউবা থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজার হাজার সমর্থক ও কর্মকর্তারা উপস্থিত থাকলেও এবার তিনি প্রায় নিঃশব্দে দেশে চলে এসেছেন।
সামরিক হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালের নবম তলায় চিকিৎসাধীন শ্যাভেজের সব চিকিৎস কিউবা থেকে আসা।
কিউবা থেকে তার দেশে ফিরে আসার মতো অবস্থা না হলেও শ্যাভেজের ইচ্ছায়ই তাকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরার জন্য শ্যাভেজ উতলা হয়ে ছিলেন বলে জানিয়েছেন তারা।
এসব বিষয় বিবেচনায় অনেকেরই ধারণা, প্রিয় দেশে জীবনের শেষ দিনগুলো কাটাতেই ফিরে এসেছেন শ্যাভেজ।
