২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলগেরিয়া সরকারের পদত্যাগ

বুলগেরিয়ার পার্লামেন্টের ভোটে বৃহস্পতিবার আইনপ্রণেতারা সরকারের পদত্যাগের পক্ষে রায় দিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Feb 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বিদ্যুতের উচ্চমূল্য এবং কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের পর পদত্যাগ ঘোষণা করে প্রধানমন্ত্রী বোইকো বরিসভ সরকার।

পার্লামেন্ট তা মেনে নেয়ায় বুলগেরিয়ায় আগাম নির্বাচনের পট প্রস্তু হল। এখন পরবর্তী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগ দেয়ার প্রয়োজন পড়বে।

জুলাইয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগে পার্লামেন্টের সবচেয়ে বড় তিনটি দলকে সরকার গঠনের আহ্বান জানাবেন প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিয়েভ।

কিন্তু বিদায়ী প্রধানমন্ত্রী বরিসভের জিইআরবি পার্টি এবং প্রধান বিরোধী সোশ্যালিস্ট পার্টি উভয়ই তত্ত্বাবধায়ক মন্ত্রিসভায় অংশ নিতে অনীহা প্রকাশ করেছে।

ফলে প্রেসিডেন্টকে আরো আগে এপ্রিলের শুরুতেই নির্বাচন দিতে হবে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।