২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১১

ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রস্থলে মঙ্গলবার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Feb 2013, 12:55 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

প্রতিরক্ষামন্ত্রণালয় এক টেক্সট মেসেজে বলেছে, বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল। সে সময় এটি পশ্চিমাঞ্চলীয় একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

স্যোশাল মেডিয়া সাইটে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। জ্বলে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষের কাছে একটি মৃতদেহও পড়ে থাকতে দেখা গেছে। কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং রাস্তা ছেয়ে যায় ধ্বংস্তুপে।

বিমানটি রাশিয়া নির্মিত এসইউ-২২ জঙ্গি বিমান। যা স্থলহামলায় ব্যবহৃত হয় বলে জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা।

এর আগে গত বছর নভেম্বরে ইয়েমেনের সামরিক একটি রসদ পরিবহন বিমান সানার বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত