২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রকেট হামলায় নিহত ২০

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় সেনাবাহিনীর রকেট হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে আরো ২৫ জন। সরকারবিরোধী আন্দোলনকর্মীরা মঙ্গলবার একথা জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Feb 2013, 12:53 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

আলেপ্পো থেকে আন্দোলনকর্মী মোহাম্মদ নূর ফোনে বলেন, রকেট হামলায় জাবাল বাদ্রো এলাকায় তিনটি ভবন ভেঙে পড়ে। মৃতদেহ ধীরে ধীরে খুঁড়ে তোলা হচ্ছে। শিশুসহ কয়েকজন হাসপাতালে মারা গেছে বলে জানান তিনি।

ধ্বংসস্তুপের নীচে আরো ২৫ জন আটকা পড়ে থাকতে পারে বলে জানিয়েছে রকেট হামলা থেকে বেঁচে যাওয়ারা।