২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৫ জন নিহত

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 10:44 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্াসূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ওই অঞ্চলের হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে প্রাদেশিক রাজধানী মানাদো ও অন্যান্য এলাকায় সরে পড়ে।

বন্যায় উপদ্রুত অঞ্চলের কোথাও কোথায় সাড়ে ৬ ফুট পর্যন্ত পানি উঠে পড়েছে।

উদ্ধারকর্মী ও স্থানীয়রা মাটির নিচে কেউ চাপা পড়েছে কি না তার সন্ধানে মাটি ধসে পড়া এলাকায় খোঁড়াখুঁড়ি করে খোঁজ চালাচ্ছে।

উপদ্রুত এলাকায় বুলডোজারও পাঠানো হয়েছে।

রোববার ধসে পড়া মাটির নিচ থেকে তিন শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয় বলে উত্তর সুলাওয়েসির পুলিশ প্রধান ব্রিং-জেন ডিকে আততি জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগের ভূমিধসের মাটি সরাতে যাওয়ার সময় আবারও ভূমিধসের ঘটনা ঘটে। তারা জানান, “এটি ছিল সত্যি ভয়ঙ্কর। আমরা দ্রুত সরে আসতে পারলেও অনেকে তা পারেনি। আর তারাই মাটির নিচে চাপা পড়ে।”