২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে খাদ্য নিরাপত্তায় বাড়তি ২০ হাজার কোটি রূপি’

ভারতের প্রস্তাবিত খাদ্য নিরাপত্তা বিলে বাড়তি ২০ হাজার কোটি রূপি চাওয়া হয়েছে। এর মধ্যদিয়ে গরীবদের খাদ্যে ভর্তুকির বিষয়টি নিশ্চিত করা হবে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Feb 2013, 05:09 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

দেশটির খাদ্যমন্ত্রী কে ভি থমাস বৃহস্পতিবার এই কথা বলেন।


যদিও ভারতীয় সরকার বাজেটে বড় ধরনের ব্যয় কমানোর চেষ্টা চালাচ্ছে।


ভারতীয় পার্লামেন্টের বাজেট অধিবেশনে ২১ ফেব্রুয়ারি এই বিলটি তোলার কথা রয়েছে।
চলতি অর্থবছরে খাদ্য ভর্তুকিতে দশহাজার কোটি রূপি বরাদ্দ ছিল বলে থমাস জানান।


খাদ্যে বিপুল পরিমাণ ব্যয় বেড়ে যাওয়ায় বিনিয়োগের ক্ষেত্রে অগ্রগতি ধরে রাখা অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জন্য একটু কঠিনই হয়ে উঠতে পারে।


ভারতের এই ভর্তুকির পরও চলতি বছরের মার্চ নাগাদ জিডিপি ৫ দশমিক ৩ শতাংশে গিয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।


ভারতীয় সরকারের ভর্তুকি কমানোর প্রাণপণ চেষ্টার মধ্যেই খাদ্য খাতে এই বিপুল পরিমাণ বাড়তি রূপি চাওয়া হচ্ছে।