২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে উৎসবমুখর কুম্ভ মেলা

ভারতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব কুম্ভ মেলায় রোববার গঙ্গা-যমুনার সঙ্গমস্থলে উদযাপিত ‘পূন্যস্নান’ সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

ছয়দিন ব্যাপী পূন্যস্নানের এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন যাতে বিশ্বে সবচেয়ে বড় জনসমাগম হয়।

তিন কোটি তীর্থযাত্রী মেলায় অংশ নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

হিন্দু সমাজ দুই নদীর মিলনস্থলে পূন্যস্নানে বিশ্বাস করে যে, এতে করে পাপ মোচন হবে এবং মোক্ষলাভ করা যাবে।

প্রতি ১২ বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। জানুয়ারির ১৪ তারিখে এবারের মেলা শুরু হয়েছে। ইতোমধ্যে আটলাখ মানুষ সেখানে ‘পবিত্র পানিতে’ গোসল করেছে।

রোববার সকালে হিন্দু ধর্মের সাধু নারী ও পুরুষরা পূন্যস্নান শুরু করার আদেশ দেন।

ভক্তরা লাল নিশানা, ধনুক, ব্যানারসহ নাচতে নাচতে নদীর দিকে এগিয়ে যায়। অনেকেই আসেন সুসজ্জিত রথে চড়ে। অনেকে আসেন ঘোড়ায় চড়ে।

অনেক সাধুকে বিবস্ত্র, ছাইমাখা হয়ে কড়া নিরাপত্তায় নদীর দিকে যেতে দেখা যায়।আধা সামরিক বাহিনী, কমান্ডোসহ প্রায় ১৪ হাজার পুলিশ সদস্যকে তীর্থস্থলের নিরাপত্তায় নিয়োগ করা হয়।