২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে তুষারঝড়

যুক্তরাষ্ট্রে অব্যাহত শৈত্য প্রবাহ এবং তুষারপাতের মধ্যে ধেয়ে আসছে তুষারঝড়। এ ঝড় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে এবং তুষারপাত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

ঝড়ের সতর্কর্তা জারি করা হয়েছে ইতোমধ্যেই।নিউ জার্সি, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, রোডে আইল্যান্ড ও কানেকটিকাটে সতর্কতা জারির পর আরো দুটো অঞ্চল নিউ হ্যাম্পশায়ার এবং মাইনে সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ের হুমকির মুখে থাকা কয়েকটি এলাকায় বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট।এসব অঞ্চলের বাসিন্দারাও এরই মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় খাবার-পানীয়সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস মজুদ করছেন।

ঝড়ের আশঙ্কায় শুক্রবার বিকাল থেকে বন্ধ করে দেয়া হয় নিউ ইয়র্ক থেকে বস্টনের ট্রেনচলাচল।বোস্টন ও এর আশেপাশের এলাকাগুলোর স্কুলও শুক্রবার আগেভাগেই বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপদ স্থানে থাকার জন্য নাগরিকদের নির্দেশ দিয়েছে স্থানয়ি কর্তৃপক্ষ।

বোস্টনে তুষারঝড়ের কারণে ৩ ফুট পর্যন্ত বরফ জমার আশঙ্কা করা হচ্ছে যা এ রাজ্যে ২০০৩ সালের তুষারপাতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলেই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।নিউইয়র্কেও ভয়াবহ তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হারিকেন স্যান্ডির ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই যুক্তরাষ্ট্রের এ অঞ্চলটি আবারো বড় ধরনের ঝড়ের হুমকির মুখে পড়ল।