২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৬

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি মসজিদের কাছে বোমা হামলায় শুক্রবার ১৬ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

হতাহতদের বেশিরভাগই শুক্রবার মসজিদে জুমার নামাজের পর বাড়ি ফেরার পথে হামলার শিকার হয় বলে জানিয়েছেন ওই এলাকার শীর্ষ সরকারি কর্মকর্তা মেহমুদ আসলাম।

আধাস্বায়ত্বশাসিত ওরাকজাই অঞ্চলের রাজধানী কালায়ায় একটি দোকানের কাছে এ বোমা হামলা হয়। সরকার এ এলাকাটি তালেবানমুক্ত বলে দাবি করেছে।
বোমা হামালায় নিহতদের মধ্যে দেশটির একজন সাংবাদিক ও আধাসামরিক বাহিনীর বাহিনীর এক সদস্যও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

২০১০ সালে নিরাপত্তা বাহিনী ওরাকজাইয়ে বড় ধরনের অভিযান শুরু করে। এ অভিযানের মুখে কাছাকাছি আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে পালিয়ে যায় জঙ্গিরা।ওই অভিযানে কয়েকশ’ জঙ্গি মারা পড়েছে এবং ওরাকজাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় সামরিক বাহিনী।

স্থানীয় এক কর্মকর্তা ও সেনাবাহিনীর এক সদস্য জানায়,শুক্রবারের ওই হামলার জবাবে জঙ্গিদের আস্তানায় বিমান থেকে ছোঁড়া বোমায় ৯ জঙ্গি মারা গেছে।