২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়বিশ্বশক্তি-ইরান বৈঠক ২৫ ফেব্রুয়ারি

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২৫ ফেব্রুয়ারি নতুন দফায় বৈঠকের দিন ধার্য করেছে ছয় বিশ্বশক্তি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

মিউনিখের নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, “আমি সুসংবাদ পেয়েছি। গতকাল শুনলাম কাজাখস্তানে পি৫+১ কিংবা ইইউ৩+৩ বৈঠক করবে ২৫ ফেব্রুয়ারিতে।”

কিন্তু ইরান ওই বৈঠকে যোগ দিতে রাজি কিনা সে সম্পর্কে তিনি স্পষ্ট কিছু বলেন নি।

ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন, ছয় বিশ্বশক্তি বৈঠকের ওই দিন নির্ধারণ করেছে। তবে ইরান এ ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু জানায়নি।নতুন এ বৈঠকের দিনক্ষণ এবং স্থান নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে কয়েকসপ্তাহ ধরেই দরকষাকষি চলে আসছে।

ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসলেও পশ্চিমা দেশগুলোর ধারণা, দেশটি এর আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।