ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান আন্তরিক হলে দেশটির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
মিউনিখে একটি নিরপত্তা সম্মেলনে এক বক্তব্যে তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি জানিয়ে আসলেও বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার মুখে আছে।ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না তা নিশ্চিত হেওয়ার চেষ্টাতেই এ পদক্ষেপ।
কিন্তু বাইডেন আরো বলেন, আমরা এটাও স্পষ্ট করে বলেছি যে, জনগণকে এই অর্থনৈতিক বঞ্চনা এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে রাখা উচিত না ইরানের নেতাদের।
তিনি বলেন, এখনো সময় অাছে।কূটনীতির সুযোগ এখনো আছে এবং এ প্রচেষ্টায় সফল হওয়ার জন্য চাপও আছে।এখন বল ইরান সরকারের কোর্টে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এতদিন থেমে থেমে আলোচনা হয়েছে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয়বিশ্বশক্তির প্রতিনিধিত্বকারী ইইউ এর শীর্ষ কূটনীতিকদের সঙ্গে।
কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২য় মেয়াদে নির্বাচিত হওয়ায় তিনি এখন ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় বসার আরো সুযোগ পাবেন বলেই জানিয়েছেন বিশ্লেষকরা।
