২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে দক্ষিণ কোরিয়ার রকেট উৎক্ষেপণ

কক্ষপথে উপগ্রহ পাঠাতে তৃতীয়বারের চেষ্টায় মহাকাশে সফলভাবে প্রথম রকেট উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

ন্যারো স্পেস সেন্টার থেকে বুধবার স্থানীয় সময় ১৬ টায় কোরিয়া স্পেস লঞ্চ ভেহিকল-১ (কেএসএলভি-১) রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয়।

রকেট উৎক্ষেপণের পর অভিযানের সফলতা ঘোষণা করে বিজ্ঞানমন্ত্রী লি জু-হো বলেন, জলবায়ু তথ্য সংগ্রহের জন্য পাঠানো স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছেছে।

কক্ষপথে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের কয়েক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়া এ উপগ্রহ পাঠালো।

নারো নামের ১৪০-টন ওজনের রকেকটি রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। এর আগে ২০০৯ ও ২০১০ সালে কক্ষপথে উপগ্রহ পাঠানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দেশটি।

কিন্তু বুধবার কর্মকর্তারা জানান,“সিউলের দক্ষিণে ৪৮০ কিলোমিটার দূরের একটি স্থান থেকে উৎক্ষেপণ পরিকল্পনামাফিকই হয়েছে। রকেটটি লক্ষ্যস্থানে পৌঁছেছে এবং কক্ষপথে উপগ্রহ মোতায়েন করেছে।”

সায়েন্স এ্যান্ড টেকনোলজি স্যাটেলাইট-২সি নামের ওই উপগ্রহ জলবায়ুর তথ্য সংগ্রহের জন্য কক্ষপথে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার উপগ্রহটির সঙ্গে পৃথিবীস্থ স্টেশনের যোগাযোগ হলে উপগ্রহটি যথাস্থানে রয়েছে কিনা বা কাজ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে ইয়োনহাপ বার্তা সংস্থার খবরে।

দক্ষিণ কোরিয়া আগে স্যাটেলাইট মহাশূন্যে পাঠালেও সেগুলো পাঠানো হয়েছিল অন্য দেশ থেকে।

দেশটি নিজ ভূখণ্ড থেকে প্রথম রকেট উৎক্ষেপণের চেষ্টা চালায় ২০০৯ সালে। কিন্তু কক্ষপথে রকেট থেকে উপগ্রহকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়। এরপর ২০১০ সালে রকেট উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই তা বিধ্বস্ত হয়।