২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা সফর বাতিল করলেন রুশদি

সংবাদ সম্মেলনের জন্য স্থান ব্যবস্থাপনায় আয়োজকদের ব্যর্থতার কারণে কলকাতা সফর বাতিল করেছেন বুকারজয়ী লেখক সালমান রুশদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 09:14 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

সম্প্রতি সালমান রুশদির ‘মিডনাইটস চিল্ড্রেন’ উপন্যাসের ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করেছেন দীপা মেহতা। এই চলচ্চিত্রটির পরিবেশক সংস্থা পিভিআর সিনেমা। চলচ্চিত্রটির প্রচারণা চালানোর উদ্দেশ্যে কলকাতায় বুধবার একটি সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল সালমান রুশদির।

সালমান রুশদির কলকাতা সফরের খবর প্রকাশিত হলে কিছু সংখ্যালঘুদের সংগঠন কলকাতা বিমানবন্দরে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করে। তারা জানিয়েছে, ‘স্যাটানিক ভার্সেস’র লেখক সালমান রুশদিকে তারা এই শহরে প্রবেশ করতে দেবেন না।

তবে রুশদির সফর বাতিলের ব্যাপারে পিভিআর সিনেমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে এনডিটিভি জানিয়েছে।

স্যাটানিক ভার্সেস উপন্যাসটি ভারতে এখনো নিষিদ্ধ। এই বইয়ে তিনি ইসলামধর্মকে হেয় করেছেন বলে দাবি করা হয়। এটি তার চতুর্থ উপন্যাস।

১৯৮৮ সালে এটি প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি রুশদির মৃত্যুদণ্ডও ঘোষণা করেন।ফলে রুশদিকে দীর্ঘ সময় আত্মগোপনে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকতে হয়।

২০১২ সালেও কিছু ইসলামপন্থি গোষ্ঠীর বিরোধিতার কারণে রুশদি ভারতের জয়পুর সাতিহ্য উৎসবে অংশ নিতে পারেননি।

সরকারের পক্ষ থেকে তখন জানানো হয়, রুশদির সফরকালে বিশাল নিরাপত্তার ঝুঁকি রয়েছে। গোয়েন্দাসংস্থাগুলো জানিয়েছিল, তাদের কাছে তথ্য আছে, রুশদিকে হত্যার জন্য মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল সক্রিয় হয়ে উঠতে পারে।