সিরিয়ার আলেপ্পোয় ৬৫ মৃতদেহ উদ্ধার
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় মঙ্গলবার হাত বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ৬৫ টি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
পশ্চিমাঞ্চলীয় বুসতান আল-কাসর এলাকায় কুয়াইক নদীতীরে এ মৃতদেহগুলো পাওয়ার কথা জানায় সংগঠনটি। ইউটিউবে এ নৃশংসতা হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজও পোস্ট করা হয়।তাতেই দেখা যায় থরে থরে লাশ পড়ে থাকার দৃশ্য।
সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির ক্যাপ্টেন বলেন, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের কেউ কেউ কিশোর বয়সের।
তিনি আরো বলেন, আরো অনেক লাশ পানিতে পড়ে আছে এবং নিহতের সংখ্যা বেড়ে ১শ’ তে দাঁড়াতে পারে।পরিচয়পত্র না থাকায় নিহতদের সনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
