সিরীয় শরণার্থীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে
সিরিয়ায় লড়াই ও গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া শরনার্থীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। এদের অনেকেই তালিকাভুক্ত হয়েছে আবার অনেকেই এখনো এ প্রক্রিয়াধীনে আছে।
বাড়তে থাকা শরণার্থীর ঢল সামলাতে ত্রাণ কর্মীরা হিমশিম খাচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার(ইউএনএইচসিআর)হাই কমিশনার সাইবেল্লা উইলকেস জেনেভায় রয়টার্সকে বলেছেন, সব দেশের সীমান্তেই আমি শরণার্থীর ঢল দেখেছি।
শরণার্থীদের নিবন্ধনের জন্য আমরা দুই পালায় কাজ করছি।
জর্ডানে নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭,৪৪৪ জনে।এ প্রক্রিয়াধীনে আছে আরো ৫১,৭২৯ জন।তাদের বেশিরভাগই সিরিয়ার দেরা থেকে পালিয়ে এসেছে।
ইউএনএইচসিআর এর হিসাব অনুযায়ী ২৭ জানুয়ারি পর্যন্ত অঞ্চলজুড়ে মোট শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৫,০০০ জনে।
লেবাননে সিরীয় শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭,১৩৯ জনে। আরো প্রায় ৬৯ হাজার জন নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছে।এ বিপুলসংখ্যক শরণার্থী সামলানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন লেবাননে ইউএনএইচসিআর এর এক প্রতিনিধি।
