২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন রনবির

শাহরুখ খানের পর বলিউডের দ্বিতীয় অভিনেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন রনবির কাপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 07:07 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

একবছর আগে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ আইভি লিগ স্কুলে জনাকীর্ণ অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন শাহরুখ।

বর্তমানে অভিনাভ কাশ্যপের বেশরম চলচ্চিত্রে কাজ করছেন রনবির। চলতি বছরের এপ্রিলে তাকে অতিথি হিসেবে ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

বলিউডের তরুণ নিখুঁত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় রনবিরকে। তার শেষ দুটো ছবি রকস্টার ও বারফির কল্যাণে ইতোমধ্যেই বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কারসহ সুধী মহলের প্রশংসা কুড়াতে সক্ষম হন তিনি।

২০১২ সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের চাব ফেলোশিপ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হয়রানির শিকার হন শাহরুখ। এ নিয়ে ভারত তীব্র প্রতিক্রিয়া জানায়।

‘শিল্পের মাধ্যমে মানবিক আদর্শকে তুলে ধরায়’ তাকে ২০১২ সালে চাব সম্মাননায় ভূষিত করে ইয়েল বিশ্ববিদ্যালয়।