২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুক সহিংসতার বিরুদ্ধে ওয়াশিংটনে মিছিল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে মিছিল করেছে। কানেকটিকাটের নিউটাউনের লোকজনারও এ মিছিলে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

১৪ ডিসেম্বরে ওই শহরেরই স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় হতাহতের ঘটনা থেকে থেকে যুক্তরাষ্ট্রজুড়ে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার।

অস্ত্র নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয়ার জন্য রাজনীতিবিদদের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা নিতে বিক্ষোভকারীদের আহাবান জানান বক্তারা।

যুক্তরাষ্ট্রের শিক্ষমন্ত্রী আরনে ডানকান বলেন, তিনি শিকাগোর সরকারি স্কুলগুলোর প্রধান নির্বাহী থাকার সময় প্রতি দু’সপ্তাহে বন্দুকের গুলিতে একজন শিক্ষার্থীর মৃত্যু হত।

অস্ত্র নিয়ন্ত্রণ করলে যুক্তরাষ্ট্রের মানুষের আগ্নেয়স্ত্র রাখার সংবিধানস্বীকৃত অধিকার ক্ষুন্ন হবে না জানিয়ে তিনি বলেন, “অস্ত্র নিয়ন্ত্রণ করাটা দায়বদ্ধতার ব্যাপার। অস্ত্রের নিরাপত্তার ব্যাপার। এটা যুক্তরাষ্ট্রে নিহতের হার কমানো বিশেষত, শিশু মৃত্যু কমানোর জন্য এবং শিশুদের আতঙ্ক কমানোর জন্য দরকার।”

মিছিলে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট বারাক ওবামার সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্র বা উচ্চ গোলাবারুদ সম্পন্ন ম্যাগাজিন মার্কিনিদের জন্য নিষিদ্ধ করার প্রস্তাব সমর্থন করে।
 

মিছিলে যোগ দেন রাজনীতিবিদ, আইনপ্রণেতারাসহ ক্যাথেলেন টার্নারের মতো হলিউড অভিনেতারা।