২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের ফের বোমা হামলা, ৮ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৮ পুলিশ সদস্য ও দুই সন্দেহভাজন তালেবান জঙ্গি নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jan 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার রাতে এই হামলাটি হয়েছে বলে রোববার জানিয়েছে পুলিশ।

গত চব্বিশ ঘন্টায় আফগানিস্তানে পুলিশকে লক্ষ্য করে এটি তৃতীয় বোমা হামলা। শনিবার দুপুর থেকে দেশটির তিনটি প্রদেশে ধারাবাহিক তিনটি বোমা হামলায় ২৪ জন পুলিশ সদস্য নিহত হল।

সর্বশেষ হামালার ঠিক আগে কান্দাহারের পুলিশ রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করে তালেবানা জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছিল। এর প্রায় সঙ্গে সঙ্গে পেতে রাখা অপর একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

কান্দাহারের পুলিশ প্রধান আব্দুল রাজিক বলেন, “সন্দেহভাজনদের গ্রেপ্তার করে এলাকা ত্যাগ করার সময় পুলিশের গাড়ির কাছে অপর একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়, এতে আট পুলিশ সদস্য ও দুই সন্দেহভাজন নিহত হয়।”

বিস্ফোরণে আরো ৬ পুলিশ ও দুই সন্দেহভাজন তালেবান সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগে বিকেলে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক সন্ত্রাস-বিরোধী বাহিনীর প্রধানসহ ১০ পুলিশ কর্মকর্তা নিহত হন।

দুপুরে পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে আরেকটি বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন।

এখন পয্যন্ত কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে তালেবান জঙ্গিরাই সাধারণত এ ধরণের হামলা চালিয়ে থাকে।