২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গা, নিহত ৫০

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় একটি কারাগারে দাঙ্গায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 04:39 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির কারামন্ত্রী ইরিস ভারেলা বলেছেন, বারকুইসিমেতোর উরিবানা কারাগারে অস্ত্র তল্লাশির জন্য সেনা পাঠানো হয়েছে বলে স্থানীয় সংবাদমধ্যমগুলো খবর সম্প্রচার করার পরই দাঙ্গার সূত্রপাত হয়।

হাসপাতাল পরিচালক রয় মেডিনা জানিয়েছেন, দাঙ্গায় প্রায় ৯০ জন মানুষ আহত হয়েছেন। তাদের অধিকাংশই গোলাগুলির কারণে আহত হয়েছেন।

নিহতদের মধ্যে কারাবন্দিসহ কারাগারের বাসিন্দা, রক্ষী ও কারাকর্মীরাও রয়েছেন বলে জানা গেছে।

ভেনেজুয়েলায় কারাবন্দীদের অধিকার নিয়ে কাজ করা ‘অ্যা উইন্ডো টু ফ্রিডম’ নামে একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক কার্লোস নিয়েতো পালমা বিবিসিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি আরো জানান, তার সংস্থার তালিকায় উরিবানা কারগার দেশটির সবচেয়ে বিপজ্জন কারাগার বলে চিহ্নিত। ওই কারাগারে উল্লেখযোগ্য সংখ্যক সহিংসতার ইতিহাস রয়েছে।