২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির মধ্যাঞ্চলে ভূমিকম্প

ইতালির মধ্যাঞ্চলে শুক্রবার ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Jan 2013, 04:15 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

দেশটির গণনিরাপত্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লুকা শহরের তুসকানের কাছাকাছি ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
পার্শ্ববর্তী লমবার্ডির এমিলিয়া অঞ্চলেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

বলগনার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বারবারা উইজা বলেছেন, ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কায় বেশকিছু ভবন থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, “এর আগের ভূমিকম্পের মতো এই ভূমিকম্পটি আমাদের কাছে তত জোড়ালো মনে হয়নি। বেশ কয়েক সেকেন্ড সময় ধরে এটি অনুভূত হলেও খুব বেশি শক্তিশালী মনে হয়নি।’

২০১২ সালে একই অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। পাশপাশি দেশটির কিছু ঐতিহ্যবাহী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।