২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসে স্থলবাহিনী পাঠিয়েছে সিরিয়া

হোমস শহরে সামরিক অভিযান জোরদার করেছে সিরিয়া। সুন্নি মুসলিম এলাকাগুলো দখল করতে সেখানে পাঠানো হয়েছে স্থলবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 02:43 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

সিরিয়ায় হোমস শহরের সুন্নি মুসলিম এলাকাগুলো দখল করতে সেখানে স্থলসেনা এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত রক্ষীবাহিনী পাঠানো হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিদ্রোহীপক্ষের কয়েকটি সূত্র।

সিরিয়ার উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমের প্রধান রাস্তাগুলোর সংযোগস্থলে আসাদ বাহিনীর নিরাপদ এবং নির্বিঘœ চলাফেরা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ওই এলাকায় শহরের দক্ষিণ ও পশ্চিম প্রান্তে প্রায় ১৫ হাজার সুন্নি অধিবাসী আটকা পড়ে আছে বলে জানিয়েছে সরকার বিরোধীরা।

তারা জানায়, গত রোববার থেকে সামরিক বাহিনীর রকেট, গোলা ও বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

তাছাড়া, আসাদের অনুগত সাব্বিহা মিলিশিয়ারাও ১০ দিন আগে কাছাকাছি একটি এলাকায় অভিযান চালানোর সময় ১শ’র বেশি সুন্নিকে হত্যা করেছে।

হোমস থেকে ফোনে সরকারবিরোধী আন্দোলনকর্মী নাদের আল হুসেইনি বলেন, নিয়মিত সেনাবাহিনীকে সহায়তা করতে উপকূলীয় তারতৌস শহর থেকে নিয়ে আসা হয়েছে ১০ হাজার সাব্বিহা সদস্যকে।

পদাতিক বাহিনী গড়তে সেনাদের সঙ্গে সঙ্গে তাদেরকেও নেয়া হয়েছে। এরা মূলত নাগরিকদের হত্যা করছে আর লুটতরাজ চালাচ্ছে।

হুসেইনি আরো জানান, হোমসের পশ্চিমাঞ্চলীয় কাফার আয়ায় আটকা পড়ে আছে ১শ আহত মানুষ। বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি তাদেরকে সেখান েেক সরিয়ে নেয়ার জন্য চুক্তি করার চেষ্টা চালিয়েও র্ব্য হয়েছে।