২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মুখযুদ্ধে অংশ নিতে পারবে মার্কিন নারী সেনারা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা সম্মুখ সারির যুদ্ধাভিযানে নারী সেনাদের অংশগ্রহণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jan 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এতে করে হাজার হাজার নারী সেনা সদস্য প্রথমবারের মতো সামনের সারিতে থেকে এবং নেতৃত্ব দিয়ে যুদ্ধাভিযানে অংশ নিতে পারবে।

বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা আসার কথা আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পানেট্টার ওই সিদ্ধান্তের কারণে ১৯৯৪ সালে সম্মুখ সারির ছোট ছোট স্থল-অভিযান ইউনিটগুলোতে নারীসেনা সদস্য নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।

এর ফলে কিছু কিছু পদে নারী সেনা সদস্যরা এ বছরই অধিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন। তবে বিশেষ বাহিনীর কোনো পদে যেমন: নেভি সিলের মতো কমান্ডো অভিযানে অংশ নিতে আরো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে নারী সেনাদের।

২০১৬ সাল পর্যন্ত সামরিক বাহিনীর এরকম নির্দিষ্ট কিছু পদে নারীদের অধিষ্ঠিত হওয়ার সুযোগ আপাতত থাকছে না।

কিন্তু নতুন যে নীতি নেয়া হচ্ছে তা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে চিন্তা-ভাবনা এবং পরিকল্পনারও একটি প্রক্রিয়া শুরু হতে হবে এখনই।

আর এ প্রক্রিয়ায় প্রাথমিক পরিকল্পনা পানেট্টাকে জানানোর জন্য ১৫ মে পর্যন্ত সময় পাবেন সামরিক বাহিনীর প্রধানরা।