জাপানে ৫.২ মাত্রার ভূমিকম্প
জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)’র বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
জাপানের উত্তরাঞ্চলীয় নিমুরো শহরের ২২ কিলোমিটার দক্ষিণপূর্বে ২২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
২০১২ সালের ডিসেম্বরে উত্তরপূর্ব উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে একমিটার উঁচু সুনামি আঘাত হানে। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এরআগে ২০১১ সালের মার্চে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে দেশটিতে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়। সেইসঙ্গে ফুকুশিমা পারমানবিক প্লান্টও ক্ষতিগ্রস্ত হয়।
২৫ বছরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়।
