অ্যান্টার্কটিকায় বিমান নিখোঁজ
কানাডার তিন আরোহীসহ অ্যান্টার্কটিকায় নিখোঁজ একটি বিমানের খোঁজে উদ্ধার তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।
টুইন ওটার বিমানটি সাউথ পোল থেকে ইতালির অ্যান্টার্কটিক ঘাঁটির উদ্দেশে যাওয়ার পথে বুধবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ১০ টায় এটি জরুরি সংকেত প্রেরণ করে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সংকেতটি দুর্গম কুইন আলেকজান্দ্রিয়া রেঞ্জ থেকে আসে বলে জানা গেছে। অঞ্চলটি নিউজিল্যান্ডের রেসকিউ সেক্টরের আওতাধীন।
ম্যাকমুর্দো অ্যান্টার্কটিক স্টেশন থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে নিউজিল্যান্ডের কর্মকর্তারাও সহযোগিতা করছেন।
যুক্তরাষ্ট্রের একটি হারকিউলিস বিমান ইতোমধ্যে ওই পার্বত্যাঞ্চলে গিয়ে পৌঁছেছে। তবে ঠিক কোথায় বিমানটি নিখোঁজ হয়েছে তা সনাক্ত করতে ব্যর্থ হয়েছে তারা।
বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তবে সংশ্লিষ্টরা দাবি করছেন, নিখোঁজ ওই তিন কানাডীয় সম্ভবত আর বেঁচে নেই।
অসমর্ ত সূত্র জানিয়েছে, নিখোঁজ আরোহীরা কানাডার কেন বোরেক এয়ার কোম্পানির চাকুরে। তবে তাদের নাম এখনো পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হয়নি।
