২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মসজিদে বোমা, নিহত ২২

ইরাকের একটি শিয়া মসজিদে জানাজার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের ওপর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৭৫ জনের বেশি মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

রাজধানী বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরে এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শহরটিতে মূলত তুর্কিরা বাস করে।

শহরটির মেয়র শাল্লাল আবদুল জানিয়েছেন, “কৌশলে শোকাহত মুসল্লিদের মধ্যে গিয়ে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণটি ঘটিয়েছে”। প্রাথমিক খবরে এ হামলায় ৩৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

২০০৬ ও ২০০৭ সালের তুলনায় ইরাকে সাম্প্রদায়িক সহিংসতার মাত্রা কমলেও প্রায়ই শিয়াদের ওপর হামলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এসব হামলার জন্য দায়ী করা হয় সুন্নি জঙ্গিদের।