২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু শক্তি আরো বাড়াবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়ে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাসের পর এর জবাবে সামরিক ও পারমাণবিক শক্তি আরো বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 02:50 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

গত ডিসেম্বরে সফলভাবে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের প্রেক্ষিতে মঙ্গলবার সর্বসম্মতভাবে দেশটির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

তাছাড়া, উত্তর কোরিয়ায় আরোপিত অবরোধের সময়সীমাও আরো বাড়ায় জাতিসংঘ।

এর জবাবে বুধবার সকালে এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, তারা তাদের ‘পরমাণু কার্যক্রম’ আরো বাড়াবে এমনকি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায়ও বসবে না।

রকেট উৎক্ষেপণ প্রসঙ্গে উত্তর কোরিয়া জানায়, যোগাযোগের জন্য মহাকাশে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য তিন স্তরের ওই রকেট উৎক্ষেপণ করেছে তারা।

কিন্তু প্রতিবেশী দেশগুলোসহ যুক্তরাষ্ট্র বলছে, দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতেই তারা এ পদক্ষেপ নিয়েছে।

২০০৬ ও ২০০৯ সালে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর পর দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ।