২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের কাছে ‘মিথ্যা’ বলেন অধিকাংশ বাবা-মা

অধিকাংশ বাবা-মা তাদের সন্তানদের কাছে ‘মিথ্যা’ বলে থাকেন। সন্তানদের আচরণের পরিবর্নের জন্য এই মিথ্যাকে তারা ‘কৌশল’ হিসেবে ব্যবহার করেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Jan 2013, 08:48 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

যুক্তরাষ্ট্র ও চীনের ২শ’ পরিবারের ওপর চালানো এক জরিপে এই তথ্য উঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে।

আন্তর্জাতিক সাময়িকী ‘সাইকোলজি’ তে জরিপের এই ফলাফল প্রকাশিত হয়েছে।

সন্তানের সঙ্গে বাবা-মার মিথ্যা বলার সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে, সন্তান যদি তার আচরণ পরিবর্ন না করে তবে তাকে লোকজনের ভীড়ে অচেনা জায়গায় একা ফেলে রেখে যাওয়ার হুমকি দিয়ে থাকেন বাবা-মা।

প্রকৃতপক্ষে তারা তা করবেন না। কিন্তু সন্তানের আচরণ ঠিক বা পরিবর্নের জন্য এই মিথ্যা হুমকি দেন।

সন্তানদের সঙ্গে এ ধরনের ‘মিথ্যা’ যুক্তরাষ্ট্র ও চীনের বেশিরভাগ বাবা-মা করে থাকেন বলে জানানো হয়েছে ।

এই জরিপের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকরা বলেছেন, ‘বিশ্বব্যাপী বাবা-মায়ের মধ্যে তাদের শিশুদের ইচ্ছের বিরুদ্ধে কোনো জনসমাগমস্থলে ফেলে যাবে বলে মিথ্যা হুমকি দেওয়ার প্রচলন রয়েছে।’

শিশুদের ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেয়ার প্রবণতাও রয়েছে বাবা-মায়ের মধ্যে। যেমন, শিশু কোনো একটি খেলনা পছন্দ করলে সেটি ভবিষ্যতে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি এড়িয়ে যান অনেক বাবা-মা।

গবেষকরা বাবা-মায়ের এই অসত্য বলায় ভিন্ন ভিন্ন কিছু শ্রেণী সনাক্ত করেছেন।

যেমন, শিশুদের শিষ্টাচারের সঙ্গে সম্পর্ত মিথ্যা হুমকির ধরন হচ্ছে ‘তুমি যদি ঠিক আচরণ না কর তবে এখুনি পুলিশ ডাকব।’

আবার ফেলে যাওয়ার হুমকির ধরন এমন, ‘যদি তুমি আমাকে অনুসরণ না কর তবে আমি চলে যাওয়ার পর একজন ছেলেধরা এসে তোমাকে নিয়ে যাবে।’


আবার শিশুদের অনুভূতিতে যেন আঘাত না লাগে সেজন্য কিছু আশাব্যঞ্জক মিথ্যাও বাবা-মা বলে থাকেন। যেমন, ‘তোমার প্রিয় এই প্রাণীটি তোমার কাকার ফার্মেই ভাল থাকবে। সেখানে এটি ঘোরাফেরার জন্য অনেক জায়গা পাবে।’

আবার খেলনার দোকান থেকে দ্রুত বের হতে চাইলে বাবা-মা প্রায়শই যা বলেন তা হচ্ছে, ‘আজ আমার কাছে টাকা নেই। আমরা আর একদিন এসে এটি কিনে নিয়ে যাবো।’

জরিপে ‘মিথ্যা’ বলার ক্ষেত্রে বাবা কিংবা মায়ের মধ্যে কোনো সুস্পষ্ট ব্যবধান খুঁজে পাওয়া যায়নি।

গবেষণায় বলা হয়েছে, এ ধনের ‘মিথ্যা’ পরিবারে সত্য বলার ওপর দীর্মেয়াদী প্রভাব ফেলতে পারে।

এতে দাবি করা হয়েছে, ‘মিথ্যা’ শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।