২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে: জাতিসংঘ

বিশ্বে কর্মহীন মানুষের সংখ্যা ২০১২ সালে আরো ৪০ লাখ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা আইএলও। এতে বিশ্বে কর্মহীন মানুষের সংখ্যা ১৯ কোটি ৭০ লাখে এসে দাঁড়িয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jan 2013, 06:38 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থা’র (আইএলও) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রতিবেদনে বিশ্বব্যাপী কর্মহীন মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
তরুণরাই বেকারত্বের প্রধান শিকার বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাপী ২৪ বছরের নিচে প্রায় ১৩ শতাংশ তরুণ কর্মহীন বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।
কর্মহীন মানুষের সংখ্যা চলতি বছর আরো ৫১ লাখ বাড়বে বলে প্রতিবেদনটিতে আভাস দেওয়া হয়েছে, আর ২০১৪ সালে বাড়বে আরো ৩০ লাখ।
বিশ্বব্যাপী বেকারত্বের সংখ্যা বৃদ্ধির জন্য প্রতিবেদনে অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্দাবস্থা বিশেষত উন্নত দেশগুলোর মন্দা অবস্থাকে দায়ী করা হয়েছে।